Tag: কবিতা

খোকা নামের ফুল- শ্যামল বণিক অঞ্জন

27/08/2021

==== খোকা নামের ফুল===          ****************টুঙ্গিপাড়ায় ফুটেছিলোখোকা নামের ফুল,সে ফুলই তো উঠলো হয়েস্বপ্ন আশার মুল।ফুলের ঘ্রাণে মুগ্ধ হলোগোটা জাতি দেশ,বিশ্ব জুড়ে ছড়িয়ে গেলোসেই সুবাসের রেশ!পথ হারানো পথিকজনেদেখালো যে পথ,ফিরিয়ে দেবার ন্যায্য পাওয়ানিলো যে শপথ।খোকা মুজিব বঙ্গবন্ধুজাতির জনক হয়ে,সবার বুকের মণিকোঠায়গেছে আজো রয়ে।

তুমি আসবে বলে- বাবুল প্রামাণিক

26/08/2021

              “তুমি আসবে বলে”                 **************                               তুমি আসবে বলে–শোকের পাহাড় বুকে চেপে আজও বসে আছি।তুমি আসবে বলে–কান্নায় বুক ফেটে গেলেও দম ফুরোয়নি।তুমি আসবে বলেদুচোখে আশার আলো এখনো নেভেনি।তুমি আসবে বলে–নব-দিগন্তে একুশের পদধ্বনি শুনি।তুমি আসবে বলেপ্রগতির স্বপ্ন দেখা এখনও বন্ধ হয়নি।তুমি আসবে বলে–উর্বর গাঙ্গেয় ভূমি মরুভূমি হয়ে যায়নি।তুমি আসবে বলে–অন্নপূর্ণা হাত গুটিয়ে নেয় নি।তুমি আসবে বলে–বৃক্ষ পত্র পল্লবে […]

বয়ে যাওয়া স্রোত আগামীর – শচীন রানা

26/08/2021

“বয়ে যাওয়া স্রোত আগামীর”                                 ******************                          সকালের সূর্য ওঠা আলোয় তোমাকেএই আঙিনায় আরো একবারপেতে চাই ,আপন ইশারায় ঝর্ণা ধারায়।উত্তর দিতে চাই অনন‍্য রাতের পর রাতকেটে যাওয়া অনন্ত ভালবাসার জিজ্ঞাসায়।সেই পবিত্র মননের ছোঁয়া,সেতো তোমার ই অতন্দ্র প্রহরী।আ়ঁখি খুঁজে ফেরে যাকে, সে তো মুকুরধরিলে প্রত‍্যাশিত হয়ে,হয়ত দিতেও পারে দেখা, সেতো তুমি নিজে।সে আমার মনের আনন্দ খুলে দেয়,যেন প্রভাত সূর্যের […]

অবশেষে ঘরে ফেরা – শিপ্রা দে (আমেদাবাদ)

26/08/2021

অবশেষে  ঘরে ফেরা****************** ঘর থেকে দূরে দেশান্তর ঘুরেগোধূলিতে মনে পড়েআমাদের গ্রাম মোহনপুর নামভুলিব কেমন করে! স্মৃতি নিয়ে হেসে যাবো দিন শেষেআপন কুলায়ে ফিরি।শ্যামলিমা মাঠে কলমীর ঘাটেনাচিবারে ঘিরি ঘিরি। দেখিব আবার ভোরের আভারলাল কাপড়ের চেলিপ্রজাপতি নাচে পুষ্প ফোটে গাছেকদম্ব,চামেলি,বেলি । দখিনা বাতাস শুভ্র আকাশ                 শুনিব পাখির ডাকস্তব্ধ দুপুর রাখালিয়া সুরফেরিওয়ালার হাঁক। দিঘি কালো জল করে টলমলজলকেলি খেলে হাঁস                                                 শান্তির […]

স্বার্থপরতা- কনককান্তি মজুমদার

26/08/2021

স্বার্থপরতা ********************এক ছাদের তলায় এক গুষ্টিকেমন একসঙ্গে দিন কাটাতো !আর আজ একই এজমালি বাড়িতেচার ছেলের চার হাঁড়ি ;তবু ঠোকাঠুকির শেষ নেই।স্বার্থপরতা আগেও ছিল,তবে গেরস্ত তা দমিয়ে রাখতে জানতো ;তাই সুখ অসুখ হয়নি,জীবন একা হয়নি ;একাকীত্বের যন্ত্রনায় মুহ্যমান হয়নি মানুষ।আজ যে আমি আমির সংসার,আমার আমার সবশুধু নিজের দিকে ঝোল টানা ;ভাগ দেবনা কাউকেই।মুক্তি নেই, মুক্ত হতে চায় […]

ঝুলন – সোমনাথ চ্যাটার্জী

26/08/2021

শিরোনামঃ ঝুলনসোমনাথ চ্যাটার্জী***************চক খরিতে রাস্তা এঁকেকাঠের গুঁড়োয় নানান রঙচৌ মাথার ওপর সিগন্যালমানুষ পুতুল নানা রকম। ঝাঁটার কাঠি দিয়ে ঘেরাহাসি মজা খুশির চিড়িয়াখানাজিরাফ জেব্রা বাঘ সিংহআছে হাতি কাকাতুয়া ময়না। মজার পার্কে রয়েছে মজানানান গাড়ি  আর নাগরদোলামন্দিরে রয়েছে রাধা কৃষ্ণযত্নে তাদের দোলায় রাখা। ছোট্ট একটা থালা রাখাবড়দের দেওয়া জমছে পয়সা।কিনতে হবে নানা মিষ্টান্নকরতে সকলকে প্রসাদ বিতরণ।।

বানীব্রত এর কবিতা – পাওয়া না পাওয়া

26/08/2021

পাওয়া না পাওয়া ************* ব্যবধান ওঠে গড়ে পাওয়া বা না পাওয়ার মাঝেফারাক গড়ে ওঠে দুইয়ের ,পাওয়ার মাঝে থাকে অসম্পূর্ণ সন্তুষ্টির প্রকোপনা পাওয়ার যন্ত্রনা থেকে যায় অনেক পাওয়ার সাথে।আশা আর স্বপ্নের ভিত গড়ে দাঁড়িয়ে থাকে চাওয়ারানা পাওয়ার মাঝে থাকে এক রাশ হতাশা।।অতীত বলে ভালো থাকব বর্তমানের কাছেবর্তমান বলে ভালো ই ছিলাম অতীতের কোলে।ভবিষ্যতের চাওয়া বা নাপাওয়া […]

সৈয়দ খুকুরানী’র কবিতা – আমি এক অন্য মানুষ

20/08/2021

অনির্বাণ, আমাকে ভুল বুঝিস না তুই।কোটি টাকার ফ্ল্যাট, লক্ষ টাকার গাড়ী, আর বিদেশে সন্তান থাকার গল্প,আর মস্ত বড়ো অফিসের চাকরির গল্পে,আমাকে আর সন্তুষ্ট করতে চেষ্টা করিস না, অনির্বাণ।আমি এক অন্য মানুষ।মাটি কামড়ে, বসে থাকিগাছের মতো।আমার সন্তান ছুটছে, অবিরাম ছুটছে, যেমন করে আর পাঁচটা জীব, খাওয়া পরা, বেঁচে থাকার জন্য ছুটে বেড়ায়।অনর্থক এ সব গল্প আমাকে […]

যবনিকা – মুস্তারী বেগম

12/08/2021

যবনিকা-মুস্তারী-বেগম ********************** যবনিকামুস্তারী বেগম আর ইচ্ছেরা আসে নাএকে একে সব শব দাহ হলেমাটির বিছানায় হাত পা খুলে বসিউনুনের আগুনে কলজেটা দগ্ধ হতে হতেএকটি আগ্নেয়য়গিরির জন্ম দিয়েছে।কিছু এঁটোভাত বুকে করে আদিবাসী শিশুর কান্না।তোমার আঙুল ঝরা আদরে এখন শুকনো রক্তের গন্ধশতশত সহীদের মিছিলে একটিও মোমবাতি নেই।পৃথিবী টা বৈয়ের মতো ভাঁজ করে রেখে গেছে কেউ।আমার চুল গড়িয়ে নেমেযায় […]

তরঙ্গ – কৃষ্ণকলি বেরা

12/08/2021

তরঙ্গ-কৃষ্ণকলি-বেরা ******************************* তরঙ্গ – কৃষ্ণকলি বেরা হোক না সেই বৃষ্টিযে বৃষ্টির প্রতিটি ফোটায়তোমার স্পন্দন খুঁজে পাই। হোক না সেই বৃষ্টিযার বয়ে যাওয়া জলেরপ্রতিটি ঢেউয়ের মাথায়তোমার প্রতিচ্ছবি খুঁজে পাই। হোক না সেই বৃষ্টিযে বৃষ্টিস্নাত বৃক্ষ থেকেঝরে পড়া প্রতিটি ফোটার টুপটাপ শব্দেতোমার হাসি খুঁজে পাই। সেই বৃষ্টি হোকসেই স্রোত বয়ে চলুকসেই বরিষণ শুধুতুমিময় হোকশুধু তুমিময়।

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493