
শিরোনামঃ ঝুলন
সোমনাথ চ্যাটার্জী
***************
চক খরিতে রাস্তা এঁকে
কাঠের গুঁড়োয় নানান রঙ
চৌ মাথার ওপর সিগন্যাল
মানুষ পুতুল নানা রকম।
ঝাঁটার কাঠি দিয়ে ঘেরা
হাসি মজা খুশির চিড়িয়াখানা
জিরাফ জেব্রা বাঘ সিংহ
আছে হাতি কাকাতুয়া ময়না।
মজার পার্কে রয়েছে মজা
নানান গাড়ি আর নাগরদোলা
মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণ
যত্নে তাদের দোলায় রাখা।
ছোট্ট একটা থালা রাখা
বড়দের দেওয়া জমছে পয়সা।
কিনতে হবে নানা মিষ্টান্ন
করতে সকলকে প্রসাদ বিতরণ।।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…