শান্ত রূপে << বিশ্বনাথ সাহা

Spread the love

শান্ত রূপে

বিশ্বনাথ সাহা

শ্রাবণধারা অঝোর ঝরে

ঝরে সারা রাত

ঘুম ভেঙে যায় শব্দে তারই

ওই ডাকে সুপ্রভাত।

 

জানলা দিয়ে দেখি চেয়ে

আকাশ মেঘে ছেয়ে

আর জলের স্রোত চলছে কত

সব নর্দমা বেয়ে।

 

গাছপালা সব ভেজা সবই

বৃষ্টি আবার শুরু

ঊষার আলো যায় না দেখা

মেঘের গুরু গুরু।

 

এক নাগারে চলছে শ্রাবণ

আকাশ আঁধার করা

সব্জি ক্ষেতে জল জমেছে

বাজার ভীষণ চড়া।

 

ভালোই ছিল শ্রাবণ এবার

কখন গেছে ক্ষেপে

বন্যা এনে ভাসিয়ে দেবে

চলছে না আর মেপে।

 

ও শ্রাবণী বাঁধো বেণী

বন্ধ করো ঝরা

শান্ত রূপে বিরাজ করো

শস্য শ্যামল ধরা।

 

©বিশ্বনাথ সাহা

বর্ধমান/১৩ শ্রাবণ১৪৩২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp