মুষ্ঠি
———————-
লিলি সেন, কৃষ্ণনগর, নদিয়া,প.ব

যখন এক মুষ্ঠি চালের অভাবে
পেটখানি পিঠে ঠেকে যায়।
মুষ্ঠি আরও দৃঢ় হয়ে দু’পা এগোয়।
যখন চাল যোগাতে সেও অপরাগ,
মুছে যায় প্রিয়ার অনন্ত সোহাগ।
তখন মুষ্ঠিগুলি আরো মুষ্ঠিবদ্ধ হয়,
দৃঢ়প্রতিজ্ঞ আরো জেহাদ যোষনায়।
বন্ধে সমস্ত সুতাকল, পাটকল,কাগজের কল
ভেঙে দুরমুস হয় না মনোবল।
বরং আরও মুষ্ঠি শক্ত হয়।
মুষ্ঠিবদ্ধ শাবলের ঘায়ে
তালা ভাঙে কলকারখানায়।
জবাব চায় শ্রমিকদের মুষ্ঠি
নিকুচি করে মালিকের গুষ্ঠি।
প্রতিবাদী আন্দোলনে রক্ত জমাট,
জিভেব লালা শুকিয়ে উন্মুক্ত কপাট।
গাত্রের ঘামে টপ্ টপ্ নামে বৃষ্টি।
তবু কি ঘুম তোমার ভাঙবে?
আসন্ন কালবৈশাখী কি
কালহরণ করবে?
না কি সমাজ ভেঙেচুরে
নতুন করে গড়বে!!
সম্পাদকের সাহিত্য মূল্যায়ন
লিলি সেন-এর “মুষ্ঠি” কবিতায় ক্ষুধার যন্ত্রণা থেকে জন্ম নেওয়া শ্রমিক আন্দোলনের বিস্ফোরক রূপ ফুটে উঠেছে। কবিতার শুরুতেই “এক মুষ্ঠি চালের অভাব” সাধারণ মানুষের চরম আর্থিক সংকটকে সামনে আনে। এরপর সেই ক্ষুধাই ধীরে ধীরে প্রতিবাদে রূপান্তরিত হয়েছে।
“মুষ্ঠি” এখানে কেবল হাতের প্রতীক নয়, বরং ঐক্য, সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। কলকারখানার তালা ভাঙা, শ্রমিকের জবাব চাওয়া, মালিকপক্ষের বিরুদ্ধে ক্ষোভ—সব মিলিয়ে কবিতাটি এক সামাজিক বিদ্রোহের কাব্যরূপ।
শেষের প্রশ্নগুলি—
“তবু কি ঘুম তোমার ভাঙবে?”
এবং
“না কি সমাজ ভেঙেচুরে / নতুন করে গড়বে!!”
পাঠকের মনকে নাড়া দেয় এবং সমাজ পরিবর্তনের জরুরি প্রয়োজনকে সামনে আনে।
– কাব্যপট পত্রিকা
সম্পাদক
জ্যোতি কাকু বলতেন, জীবন বড় সুন্দর।একটা মানুষ জীবনে সব হারিয়েও এই কথা টা এমন ভাবে বলতেন যে বিশ্বাস করতে ইচ্ছে…
Khub sundor lekha ta. Ami aga-gorai tomar lekhar fan dada. Ei vabei chalie jao.
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ