14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

এই তো সেদিন ✓লিলি সেন

Spread the love

এই তো সেদিন
—————————–

লিলি সেন, কৃষ্ণনগর,নদিয়া,প.ব.

হয়ত পেরিয়ে যাবে সার্ধশতবর্ষ—
পেরিয়ে যাবে কত হিমেল রাত
কিম্বা গনগনে গ্রীষ্ম।
তুমি আনমনে পড়বে আমার কবিতাকথা
ভাবনা ভুবন খুলে।
হয়তো পড়ে ফেলবে জীবনের খুটিনাটি
অতি সযতনে হৃদয় উঠবে দুলে।
নয়ন সম্মুখে আমার পটচিত্র
কিম্বা কর্ণগোচরে চুপিসারে
অনুভবে আমার কন্ঠধ্বনি
আলোরন তুলবে রিনি রিনি কোনদিন!
আমার কবিতাকথা ফরফর
করে আগোছালোভাবে
ডানা মেলবে দুয়ারে দুয়ারে।
আমি বড়ো অভিমানি,
দূর হতে নিবিষ্ট আবেগে
তোমারই নয়নে নয়ন রেখে
না বলা কথা বলব—
আবাসে আভাসে কতো ঝড় তুলব।
তবুও পারবেনা দেখতে কিম্বা ছুঁতে,
অনন্ত অসীমের মাঝে থমকে
বিগলিত স্মৃতিচারণায়,
কিম্বা অল্প স্বল্প গল্প কলতানে।
হয়ত আমার আঁকা ছবিখানি
কারো হাতের তালু ছুঁয়ে
অবলীলায় কোন গৃহকোণে পড়ে থাকবে —
তোমার ঝলক চাহনি কি
তখনো আমাকে খুঁজে খুঁজে ফিরবে!
এই তো সেদিন যেন আজই দেখা হয়েছিল,
যদিও আমি নেই কোনখানে।
——————

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp