15/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

স্বাধীনতা ✓লিলি সেন

Spread the love

স্বাধীনতা

__________

লিলি সেন

 

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

বড়ো জানতে ইচ্ছে হয় স্বাধীনতা কি?
কেন?—
দুরুদুরু বুকে হেঁটে যাওয়ার নাম স্বাধীনতা!
ভীরু ভীরু চোখে জেগে থাকার নাম স্বাধীনতা!
কোথায় দেখতে পাওয়া যায়?
কেন?—
স্বাধীনতা পাবে অলিতে-গলিতে —
বধূহত্যার আনন্দে,
একরত্তিদের ধর্ষনে; সানন্দে।
স্বাধীনতা পাবে অ্যাসিড হামলায়,
স্বাধীনতা পাবে অবাঞ্ছিত মামলায়।
স্বাধীনতা পাবে ভাইরাস মহামারিতে;
স্বাধীনতা পাবে পড়শীদের সাথে আড়িতে আড়িতে।

রক্তের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা।
স্বাধীনতা এখন কেবল বুকফাঁটা কান্না!
হাহাকার বুকে বেঁচে থাকার আন্দোলন,
চলে যাই আজ তো পতাকা উত্তোলন।।
_______________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp