—————————————-
Ridendick Mitro
☺🇦🇹😒
আমরা হলাম কাব্যপট,
দেখতে চাই নতুন পথ,
কলমের ই সৃষ্টিতে,
বিশ্ব মনের দৃষ্টিতে,
ওড়াতে চাই আকাশ রথ,
আমরা হলাম কাব্যপট,
কাব্যপট, কাব্যপট,
কাব্যপট পত্রিকা।।
প্রাণের আলোই সাহিত্য,
অনুভূতির যে নৃত্য
খেলা করে হাওয়ায় – হাওয়ায়,
অধরা সে বিচিত্র,
চিন্তন এর ই আলো ছায়া
মানুষকে ই করে বৃহৎ,
কাব্যপট, কাব্যপট,
কাব্যপট পত্রিকা।।
মানুষ হয়ে না জাগলে,
বিশ্ব নিয়ে না ভাবলে,
জীবনটা যে নষ্ট তোমার,
কোথায় যেন যায় চলে!
এ অনুভব রয়েছে যার,
সেই তো হলো মহৎ , সৎ,
কাব্যপট , কাব্যপট,
কাব্যপট পত্রিকা।।
[ এই গীত কবিতা কে কতৃপক্ষ ইচ্ছে করলে ব্র্যান্ড কবিতা করতে পারেন। উপযুক্ত সুর হলে ব্র্যান্ড
সঙ্গীত ও করতে পারেন।
আবার এমনি ও রাখতে পারেন। কতৃপক্ষের পরিস্তিতি
অনুযায়ী তাঁরা ভাববেন। কিন্তু
এই পত্রিকার একজন লেখক
হিসেবে এটা আমি রচনা করতে পেরেছি, এটাই আমার কাছে তৃপ্তির।]
9163905396
reforcesign@gmail.com
Kolkata,

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…