হারানো নদী
🌱🌱🌱🌱
কাকলি দাস ঘোষ
🌱🌱🌱🌱🌱🌱
অর্ধ শতবর্ষ কী পেরোল প্রেমের সঞ্চার -?
রাগ -রাগিনি গুলো ফেলে এসেছি
সেই নদীটার পাড়ে -আনারসের ঝোপেঝাড়ে ।
নীল পাখী কোন দিকচক্র বালে
ব্যস্ত কী এক অন্বেষণে
খুঁজছে বোধহয় বাউলিয়া দোতারাটা ,
প্রেম সঞ্চারীনি -রাগিণী মদিরা পাত্র
শূণ্য বুঝি ।
ভ্রুক্ষেপ নেই তো আমার ,
আজ পিচ ঢালা সড়কে আমার যাপিত শরীর ,
পায়ের আঙ্গুলে শরীরী উত্তাপ সড়ক আগুন ।
সেই নদীটা সাগরে মিলতে পারে নি -কারণ অজ্ঞাত ।
আজ আত্মার ত্রিকোণ গোলাপী কোঠা
তুহিন -তবু পরিবর্তিত লাল ,
একদৃষ্টে তাকিয়ে আছে নিষ্পলক দুই চোখ
আকাশের বুকে পাক খাওয়া চিল -শকুনের দিকে ।
শুনেছি -সেই নদীটা হারিয়ে গেছে মরুস্থলির বালুঝড়ে ।
অর্ধ শতবর্ষ কী পেরোল প্রেমের সঞ্চার -?
রাগ -রাগিনি গুলো ফেলে এসেছি
সেই নদীটার পাড়ে -আনারসের ঝোপেঝাড়ে ।
নীল পাখী কোন দিকচক্র বালে
ব্যস্ত কী এক অন্বেষণে
খুঁজছে বোধহয় বাউলিয়া দোতারাটা ,
প্রেম সঞ্চারীনি -রাগিণী মদিরা পাত্র
শূণ্য বুঝি ।
ভ্রুক্ষেপ নেই তো আমার ,
আজ পিচ ঢালা সড়কে আমার যাপিত শরীর ,
পায়ের আঙ্গুলে শরীরী উত্তাপ সড়ক আগুন ।
সেই নদীটা সাগরে মিলতে পারে নি -কারণ অজ্ঞাত ।
আজ আত্মার ত্রিকোণ গোলাপী কোঠা
তুহিন -তবু পরিবর্তিত লাল ,
একদৃষ্টে তাকিয়ে আছে নিষ্পলক দুই চোখ
আকাশের বুকে পাক খাওয়া চিল -শকুনের দিকে ।
শুনেছি -সেই নদীটা হারিয়ে গেছে মরুস্থলির বালুঝড়ে ।
কাকলী দাস ঘোষ

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…