14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

একটু ভালোবাসা✓ ওমর ফারুক মোল্লা

Spread the love

*একটু ভালোবাসা*

ওমর ফারুক মোল্লা

আমি তোমাকে ভালোবাসি—
এই জানাটুকুই আমার প্রাপ্তি।
কিছু চাইনি, কিছু পাওয়ার লোভও রাখিনি,
শুধু নীরব ভালোবাসায়
তোমাকে জড়িয়ে রাখতে চেয়েছি।

তোমার ভেতর এক অদ্ভুত শক্তি—
কাছে না এসেও কাছে টানে,
ছুঁয়ে না দিয়েও হৃদয় ছুঁয়ে যায়।
কথা না বলেও তুমি শোনাও,
ভালো না বেসেও থেকে যাও মনে।

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

কখন যে মন তোমাকে বেছে নিয়েছে
নিজেও বুঝিনি—
শুধু জানি, প্রার্থনার গভীরে
অজান্তেই তোমার নাম উঠে আসে।

পাবো কি না জানি না,
নসিবে থাকো কি না তাও অজানা।
তবু প্রশ্ন জাগে—
যদি একটুও ভালোবাসতে,
তাতে কি খুব ক্ষতি হয়ে যেত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp