*ভাঙা প্রজন্ম*
ওমর ফারুক মোল্লা।
বেকারত্ব—
নীরব এক আর্তনাদ,
ডিগ্রি হাতে দাঁড়িয়ে থাকে
অসংখ্য অপূর্ণ স্বপ্ন।
পরীক্ষার পেছনে ছুটতে ছুটতে
ফুরিয়ে যায় যৌবন,
আর যোগ্যতার কাঁধে বসে
অযোগ্যতার হাসি।
এ কি উন্নয়ন?
নাকি প্রজন্মের পর
প্রজন্ম ,ধীরে ধীরে
ধ্বংস করার গল্প❓
হাসপাতালের দরজায়
জীবন দাঁড়িয়ে থাকে—
বেড নেই, সেবা নেই,
আশা শুধু নীল সাদা রং।
গরিব হলে কি
এই বাংলায়
বেঁচে থাকাটাও
একটা লড়াই হয়ে যায়?
নারীর চোখে ভয়—
সংবাদে শিরোনাম,
তারপর নীরবতা—
বিচার যেন হারিয়ে যায় অন্ধকারে।
শিক্ষার আলো আজ
ম্লান হয়ে আসে,
স্কুল ফাঁকা,
স্বপ্ন ফাঁকা—
বছর শেষে
চাকরি নেই।
দুর্নীতি—
এক অদৃশ্য ছায়া,
যেখানে সুযোগ মানেই
অভিযোগের জন্ম।
তাই যুবকেরা আজ
চুপচাপ সরে যায়,
নিজের মাটিকে ছেড়ে
অজানা শহরের পথে।
ভাতা নয়—
চায় নিজের প্রাপ্য,
চায় ন্যায়ের অধিকার।
তাই আজ প্রশ্ন ওঠে—
আর
কতদিন চুপ থাকবে❓❓
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা