14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

নিঃশ্বাসে তুমি ✓ওমর ফারুক মোল্লা

Spread the love

আমি যতটা বলতে পারি, তারও শতকোটি গুণ বেশি নীরবে তোমায় ভালোবাসি। “নিঃশ্বাসে তুমি” কবিতায় ভালোবাসা, স্বপ্ন ও প্রিয় মানুষকে ঘিরে গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে।

Spread the love

*নিঃশ্বাসে তুমি*

ওমর ফারুক মোল্লা

আমি যতটা বলতে পারি,
তারও শতকোটি গুণ বেশি
নীরবে তোমায় ভালোবাসি।

তোমার ভাবনার সীমানা ছাপিয়ে
হাজার কোটি বার তোমায় মিস করি—
এক পলকে, বারবার,
অকারণে, অজান্তেই।

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

আমার প্রতিটা ভাবনায় তুমি,
প্রতিটা নিঃশ্বাসে তুমি—
চোখ বন্ধ করলেই
তোমারই মুখ ভেসে ওঠে।

কত স্বপ্ন যে সাজিয়ে রেখেছি,
শুধু তোমার জন্য—
অগণিত, অদেখা, অজানা।

ভাবি, আমি যদি আকাশ হতাম,
তুমি যদি মেঘ হতে
আমার বুক জুড়ে
সারাদিন ভেসে বেড়াতে।

তুমি যদি হতে জোছনা,
আমি পূর্ণিমার রাত হয়ে
তোমার মায়ায় হারিয়ে যেতাম।

দিনের শেষে—
তুমি শুধু আমার হতে,
আমি, নিঃশব্দে
চিরদিন তোমারই থাকতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp