মাতৃভাষা দিবসেঃ
বাংলার মুখ

এখানে পুবের দেশে
এখন আর সূর্য ওঠেনা
ভোরের আলোর ভরাডুবি
নিয়তই প্রয়াত সকাল
নিরুত্তাপ ঘন কুয়াশায়
অস্ফুট অন্ধকার মাখা
ম্লান মুখ সাদা ঘোমটার নিচে
চওড়া কপাল জুড়ে ভাগ্য রেখায়
সকালেই সিঁদুরের সূর্যাস্তের ছবি।
বিবর্ণ মলাটে মোড়া দেশ
জনস্রোত ফ্যাকাশে মুখের
পথ জুড়ে পাঁজরের প্রদর্শণ
দাঁত বের করা ইঁটের দেওয়াল
কি দারুন গাণিতিক সমন্বয়
সহাবস্থান কৃষ্ণ কংসের
দেবতা দানবে মহা জোট
সাম্য অসাম্যের বিস্তর লড়াই
জন আর্তনাদ অন্তরে প্রান্তরে।
এ কেমন সুশাসন
কোথায় সুখের শঙ্খনাদ ?
শোষনের যন্ত্রনার ধ্বনি
অধীনতা স্বাধীনতা খোঁজে
আর কত রক্ত চাই !
সুভাষের অঙ্ক মেলেনি
রক্তের হিসাব, রাজকোষে চুরি
সুভাষ এবার আরো একবার
ফিরে এস এ বাংলায়
আগামি ২১শে, ছুটিতে জন্মদিনে।
মুক্তি সাধন বসু
২১শে ফেব্রুয়ারি
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা