screenshot 20210716 224815 1

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি কবিতা –আমার মায়ের ভাষা ✓নীতা কবি মুখার্জী

Spread the love

আমার মায়ের ভাষা

নীতা কবি মুখার্জী
a0db4 screenshot 20200902 135537

যে ভাষায় আমি মা বলে ডাকি
সেটা আমার মাতৃভাষা!

যে ভাষায় একদম কচি বয়সে মায়ের মুখের হাসি দেখে হাসি
সেটা আমার মাতৃভাষা!

যে ভাষায় গলার জোরে ভাইবোনদের সাথে ঝগড়া করি,
মায়ের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে অভিযোগ করি,
সেটাই আমার মাতৃভাষা –প্রাণের ভাষা!

যে ভাষায় চাষী মাথায় গামছা বেঁধে সূর্য্যের প্রখর তাপকে তুড়ি মেরে হারিয়ে দেবার জন্য বাংলায় গাঁওমালি গান ধরে
সেটাই আমার মাতৃভাষা।

যে ভাষায় কোনো ভনিতা, কোনো ভদ্রতা, কুণ্ঠা না করে প্রেমিককে জড়িয়ে ধরে বলি —
ভালোবাসি–ভালোবাসি–ভালোবাসি–সেটাই আমার রক্তের ভাষা, প্রাণের ভাষা, নিজের ভাষা–মাতৃভাষা!

আর এই মাতৃভাষা কেউ কেড়ে নিয়ে যদি বলে –ইংলিস, হিন্দি, উর্দুতে কথা বলতে হবে –তাহলে—

তাহলে লক্ষ লক্ষ বরকত, শফিউর, রফিক, সালাম তৈরি হয়ে গিয়ে রক্তের নদী বইয়ে দেওয়ার মত মানসিকতা রাখি –রাখতে হবে……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার