নস্টালজিক

✍️বিশ্বজিত মুখার্জ্জী
বুকের ভেতর আস্ত পাহাড় সরাতে পাড়ি কই..
বাদল দিনে আমার কথা পড়ে কি মনে সই!
ইস্কুল দিনের খেলার সাথী পথের বাঁকে খোয়া…
কিশোর বুকের দামাল পনা আজও লাগে ছোঁয়া।
ছাতা বিহীন মাথার উপর কচুপাতার বেড়া…
হাঁটু জলে চপ্পল ভাসে ঘরের পথে ফেরা।
মন অলিন্দের অথৈ জলে নৌকা ভাসাও যদি..
মনের মাঝে বইতে থাকে পুরনো এক নদী..
মজে গেছে অনেক খানি স্মৃতির ছায়া পটে..
নিঃসঙ্গ মন তোলপাড় হলে একটা কিছু ঘটে!
কখনো সে কল্লোলীনি কখনো বা নিশ্চুপ…
বুকের ভেতর আস্ত পাহাড় বাড়াতে থাকে ধূপ।
এইসব কথা মনের মাঝে নস্টালজিক হলে..
আপনা থেকেই চোখের কোণায় বৃষ্টি আসে চলে।