24/04/2021
কবি শঙ্খ ঘোষ স্মরণে*কলমে হরিহর বৈদ্য*………………………..শঙ্খ আর বাজবে না কো নতুন করে,বিজয়ার ঘন্টা তারই এবারে বাজলো ওরে!করোনার নিষ্ঠুর ওই যমদূতের ই আক্রমণে–বিষাদের বজ্রপাতটা হানলো যেন তাহার প্রাণে।বাংলার সাহিত্য আলোকে তিনি প্রতাপ প্রতিম কবি,কবিতায় এঁকে গেছেন হরেক রকম রঙিন ছবি।বাংলাদেশের চাঁদপুরে তে জন্ম যাহার,প্রতিবাদে উঠতো বেজে মনের ই শঙ্খ তাহার।তার লেখা আমাদের দেখা হোক মহামারী শেষে,সেই […]
23/04/2021
*সতর্কতা* লিলি সেন ………….করোনা সতর্কতা বেজে ওঠেমোবাইলের রিংটোনে—আমি যুবতী কন্যা বুকে আগলে ভয়ে কাঁপি,রিং টোন কেন হয় না ধর্ষকদের সতর্কতার?রিংটোনে কেন বাজে না থানার নম্বর?মনে মনে প্রশ্নটা কুরে কুরে খায়,ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকিদুঃস্থ সমাজ ব্যবস্থায়। আমি মুর্খ হাভাতে—বাজারে পোকা চাল কিনতে যাই;ফুটিফাটা ট্যাঁক—নুন কিনতে দুটো টাকা চাই।বলোনা তুমি—সে টাকা কোথায় গেলে পাই?পেট বড়ো […]
23/04/2021
বাবুমশাইMilan Purkait-‘সবিনয় নিবেদন’ তোমাকে,যদিও, ‘তুমি আর নেই সে তুমি’!‘বাবুমশাই’, কোনো এক ‘যমুনাবতীর তীরে’,এক ‘মহা নিমগাছ’ রেখেছিল তোমায় ‘আড়ালে’ ঘিরে!‘ঝরে পড়ার শব্দ জানে তুমি আমার নষ্ট প্রভু’!অমর রবে তুমি হৃদমাঝারে, ভুলবো না তোমায় কভু।তুমি বলেছিলে, ” চুপ করো, শব্দহীন হও ”সেই তুমিই তোমার কথা রেখে নিঃশব্দে চলে গেলে!তবু, তোমার তৈরি করা সেই শব্দ-ছন্দের ‘খাল’,তোমায় বাঁচিয়ে রাখবেই, […]
22/04/2021
কবিতা : শঙ্খ কবি শঙ্খ ঘোষ (5 ফেব্রুয়ারী 1932 – 21 এপ্রিল 2021) —————————————- — ঋদেনদিক মিত্রো শঙ্খ ঘোষ, কবি, ঘুমিয়ে পড়েছ — রেখে তো গিয়েছ ধী-শঙ্খ,শব্দদের নিয়ে কী খেলা গড়েছ — চিন্তা, অনুভবে নেই অন্ত! কে আর আছে কোথা লিখতে পারবে — তোমার “বাবরের প্রার্থনা”,সে-স্বরে বাঙালি জাগছে, জাগবে, আঁধারে বিপদে —- শান্তনা :— “এই […]
22/04/2021
নগর প্রথা******** কলমে- সুব্রত মিত্র ============+ মিশবে প্রহর খানিক পরেঅর্থ ভরে সময় নড়েজীবন এখন সুদের কসাইসুদ আসল ভুলে গিয়ে জীবন প্রাণ বাঁচাতে ছুটছে সবাই ছুটতে গিয়ে পড়ছে ফাঁদেযাচ্ছে জীবন অপঘাতেমোমের মালায় ঔষধি গানটাকার ফিতেয় ঝুলছে প্রাণ; ডাক্তারই আজ ভগবান, চতুর নগর;ফতুর কড়িদুর্ভিক্ষ আজ আকাশ সমান; ভগবান তোর মাথায় বাড়িভাগ্য লেখে পাপের নেতাদেশের তরে যাচ্ছে ভরে; […]
22/04/2021
শঙ্খধ্বনি ======শ্যামল কুমার রায়শঙ্খ আজ নিয়েছে ছুটিআর নিনাদ তুলিবে না।মৃত্যু অ্যাত নয়কো বড়োশঙ্খধ্বনি থামিবে না।মুখ ঢেকে যাওয়া বিজ্ঞাপনেএ মুখ মোটেও লুকাবে না।নিঃশব্দে ছেড়েছো ধরাশব্দহীন করে গুণ মুগ্ধরে।——————-গুসকরা,২১/০৪/২১
22/04/2021
কবি শঙ্খ ঘোষ প্রয়ানেকলমে-তাপস কুমার বেরা ,শ্রীবরা , পশ্চিম মেদিনীপুর নিভে গেল সূর্যআকাশে |অদ্ভুত অন্ধকারচরাচর |এ তিমির ভেদীশঙ্খ কি আরবাজবে না ?জীবন দীপ জ্বেলেকে করবে তবেসন্ধ্যারতি ?এ ঘোর অমানিশা কেটেশঙ্খ বাদ্য সহকারেভোরের আলো কিআর ফুটবে না ?
21/04/2021
#_নমস্য_কবিকে_প্রণাম#_পেত্রার্কীয়_সনেট্(কখকক-কখখক-গঘঙ-গঘঙ) অঘোষ শঙ্খ(✍️ রুদ্র প্রসাদ।) অগোছালো সময়ের ঋজু মেরুদণ্ডতোমারে সেলাম করি, করোনি অমান্যসাধারণের সমস্যা, কখনো সামান্যভাবোনি হে সাম্যবাদী, কলমে প্রচণ্ড।অদ্ভূত বিনয়ী চালে নীরবতা পণ্ডসত্যের নিশান তুলে, কবিতায় মান্য‘মাটি’ রাখে প্রতিবাদ, দলিলে প্রামাণ্য‘বাবরের প্রার্থনা’রা বৈচিত্র্যের খণ্ড। অমলিন সৃষ্টি কত, চিরস্থায়ী নাম,পুরস্কৃত বহু রূপা, ভূষণে আদায়,‘পদ্ম’ স্বীকৃত যে মেধা, জ্ঞানে অনুপুঙ্খ,অভিমুখে যাত্রা আজ বৈকুণ্ঠ্যের ধাম,নতশিরে রাখি ফুল, […]
21/04/2021
গন্তব্য কলমে -আজহারুল হক নিজের পায়ে খাড়া হও বা না হও,তুমি অভ্রভেদী হিমালয়ের মত দন্ডায়মান হওঅথবা কালাহান্ডির দুর্ভিক্ষে মোড়া শুষ্ক মাটিতেপ্রচন্ড ক্ষিদেয় গড়াগড়ি যাও বছরভর,পৃথিবীর অর্ধেক সাম্রাজ্যের অধীশ্বর হও না কেন,তোমার জন্য একটি সাধারন ঘটনা ওঁৎ পেতে আছে,একদিন তোমাকে ঠিকই গ্রাস করবে ;তোমাকে আলাদা করা হবে -তোমার অর্জিতসম্পত্তি, ঔদ্ধত্য আর উপজাত অহং থেকে।ছাঁকনিতে তরল থেকে […]
21/04/2021
অন্তরে কবি শঙ্খ ঘোষ ****** কবিতা সামন্ত ******ভাঙলো ঝড়ে মোদের ঘরযেন স্বপ্ন দেখে হলো ভোরভাবছি মনে হয়নি কোন ক্ষয়ভাবনাতে কি আর সবটা হয়কাব্য জগতের অভিভাবকরেখে গেলেন শুধুই শোকমনটাকে তাই শক্ত করেআছেন তিনি কাব্য জুড়েঅমর রবেন চিরকাল হৃদয়েরবেন তাতে তিনি গেছেন দিয়েশ্রদ্ধাঞ্জলি তাই কাব্যে সাজাইঅন্তরে আছেন থাকবেন সদাই।।