05/09/2020
আপনার মতো শিক্ষক আমি পেলাম যবে জীবন আমার রইল না আর ক্ষান্ত তবে। আজকে তাই শিক্ষক দিবসের শুভক্ষণে আপনাকে তাই করছি স্মরণ একমনে। বাংলা সাহিত্য নিয়ে আমার এগিয়ে চলা আপনি ছিলেন,আছেন সাথে; পথ নয় ভোলা। আপনার আদর্শে দীক্ষিত হয়ে চলার চেষ্টা মাত্র গর্ব করে বলি সবার কাছে, আমি আপনার ছাত্র। আপনি সেই ছোট্ট থেকেই নিজের […]
04/09/2020
অ-অহংকার করো না , আ-আহা , আহা করো না । ই–ইচ্ছে থাকলেই উপরে ওঠা যায় , ঈ–ঈশ্বরকে মন ভরে ডাকা যায়। উ–উদাসী হও না, ঊ–ঊর্ধ্বে উঠতে আর পারি না । ঋ–ঋণের বোঝা মাথায় নিয়ো না, ঌ–ঌকে যেন নয় ভেবো না । এ–এই পাতাটি কেমন বলো ? ঐ–ঐরাবত এগিয়ে এলো । ও–ও বাবা, এলাম কোথায়? ঔ–ঔষধের […]
04/09/2020
পৃথিবীর মত আকাশ আঁকা জীবনের পাতা আলো দিয়ে নিয়েছি তারে ছায়ার মত তবু কেন অহংকার যত প্রাণের বিশ্বাস ঘুম চোখে স্বপ্ন নিয়ে আঁকে বুঝি না জীবন্ত জীবনে কি আছে ভেসে যাওয়া জ্যোৎস্নার রাত গুলো ভাঙা দেওয়ালে সেটে রেখেছি ; কোন দিন একার মত সময় এলে খুঁজে দেখব ভুল করে আসাযাওয়া অতীতে — চোখের স্বপ্ন গুলো […]
03/09/2020
তোমার চোখে–মুখে দেখেছি আমিসেই প্রতিবাদের ছাপ অনবরত কথা বলে,তোমার রক্তে দেখেছি আমি সেইআগুন শিখার ন্যায় দীপ্ত প্রতীক ফুটে ওঠে।তোমার হাসিতে দেখেছি আমি সেইশিশুভাষী মিত্রতার বাস্তব একাগ্রতা,তোমার হৃদয় জুড়ে দেখেছি আমি কেবলবিদ্বেষ ভেঙে কাছে টেনে নেওয়ার আকাঙ্খা।তোমার পরিচয়ে খুঁজেছি আমি একসত্য ন্যায়ের পক্ষে সওয়াল হওয়ার দিশা,তোমার মিলনে খুঁজেছি আমি সেইসুর বাঁধার, হাতে হাত রেখে চলার আবশ্যকতা। […]
02/09/2020
পরদিন সূর্যোদয়ে পাণ্ডুপুত্রগণ,সর্বশত্রুজয়ী ব্যূহ করেন রচন।।অর্জুন, অভিমন্যু, সাত্যকি, চেকিতান,রক্ষিতে নানা স্থানে করেন অবস্থান।।শিখণ্ডী রহিলেন তিনি অগ্রে সবার।নকুল, বিরাট গেলেন পশ্চাতে তাঁর।।ভীষ্ম রহিলেন কৌরব সেনার আগে।অশ্বত্থামা, কৃপ, দ্রোণাদি পশ্চাদভাগে।।শিখণ্ডীরে অগ্রভাগে করিয়া স্থাপন,অর্জুন পিতামহে করেন আক্রমণ।।ভীম, সাত্যকি প্রভৃতি মহারথগণ,কুরুসেনা হানিবারে করেন গমন।।ত্যজি জীবনের আশা ভীষ্ম সেনাপতি,করেন যুদ্ধ ধনুর্বাণে ভয়ঙ্কর অতি।।রথী, মহারথী, অশ্ব, গজ কত শত,আজি এই […]
02/09/2020
রঙিন হয়েছে রসিক আকাশ আজকে গোধূলি বেলা, পশ্চিমে রঙ সুর্য ঢেলেছে তাই আকাশে রঙের মেলা, ঐ দেখাযায় দিগন্তে আজ পরিযায়ী ফেরে ঘরে, আকুলিত হিয়া কাছে পেতে প্রিয়া তাই আজ দ্রুত ফেরে, ডাকিয়া কহিছে এসো প্রিয়া তুমি সান্ধ্য সাগর তীরে, নীল হলুদের মাখামাখি আজ জীবন সাগর পারে। নামিছে সন্ধ্যা এলোচুলে তার আকাশ করেছে কালো, নাগরিক চাঁদ […]
02/09/2020
সাধারণ ঘরের সাধারণ ছেলে প্রণব মুখার্জী তুমি ধন্য করলে বাঙালি জাতিকে, ধন্য মাতৃভূমি। বীরভূম জেলার কীর্ণাহার গ্ৰামে জন্ম নিলে তুমি সাধারণ হয়েও অতি অসাধারণ, তোমার চরণ চূমি। বিচক্ষণ আর ধৈর্ঘ্যে, সহ্যে তোমার তুলনা তুমি বাংলা মায়ের কৃতী সন্তান, সকলে তোমায় নমি। বাংলা তথা ভারতবর্ষ ভুলবে না কোনোদিন ইতিহাস জুড়ে রবে নাম,মনে রবে তব ঋণ। বিদায়ের […]
01/09/2020
আটপৌরে জীবনের রাশ টেনে ফুরিয়ে যাচ্ছে জমানো সম্পদ মমতাবিহীন সময় ঘড়ি তিষ্ঠোতে দেয় না কোথাও খেয়ালিপনার অনুশীলনে ব্যস্ত থাকতেই ভেঙে যাচ্ছে অভ্রের মিনার নিংড়ানো ভাবনা গুলো ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছ খেলার ময়দানে গানগুলি কান্না হয়ে ঝরে পড়ছে জানালার জাফরিতে। https://www.patrika.kabyapot.com
31/08/2020
রাস্তার কাছে পাগলি মেয়ে শরীরের উৎকট গন্ধে এলাকা গেছে ছেয়ে।। ওর কাছ থেকে হাটলে কেউ নাক চেপে দেয় দৌড়, ঐ দৌড় দেখে কুকুর ভয়ে করে ঘেউ-ঘেউ।। এলাকার মানুষ ধর্ম প্রাণ বটে, সন্ধ্যা নামলেই মন্দির মসজিদ গীর্জা প্যাগোডায়, ধার্মিকের দল স্রোতের মতো ছোটে। বাঃ কি সুন্দর অপরুপ দৃশ্য কোথায় খুঁজে পাই, মনে হয় এমন দৃশ্য […]
28/08/2020
সুইটি মেয়ে চায়না পুতুল কানগুলো তার কূলো। দেখতে সাদা পরীর মতন দাঁত গুলো সব মূলো। সকল কথায় মুখ ভেংচায় গাল দুটি তার ফুলো। বানরের প্রায় আঙ্গুল দিয়ে উঁকুন ধরার হুলো। সর্ব্ব সময়ে সাদা সিধে মন মন টা সদাই ভুলো। গায়ের চামড়া পাকা পিয়ারা প্রায় কার্পাস তুলো। রাগিয়ে দিলে ক্ষোভের বশে ছুড়বে ঝাঁটার গুলো। রান্নায় হাত […]