Digital Literature
পৃথিবীর মত আকাশ আঁকা জীবনের পাতা
আলো দিয়ে নিয়েছি তারে
ছায়ার মত তবু কেন অহংকার
যত প্রাণের বিশ্বাস
ঘুম চোখে স্বপ্ন নিয়ে আঁকে
বুঝি না জীবন্ত জীবনে কি আছে
ভেসে যাওয়া
জ্যোৎস্নার রাত গুলো ভাঙা দেওয়ালে
সেটে রেখেছি ;
কোন দিন একার মত সময় এলে
খুঁজে দেখব ভুল করে আসাযাওয়া
অতীতে —
চোখের স্বপ্ন গুলো এক পাতা জীবনের রোগ যন্ত্রণা
বেঁচে থাকা
তবু তো বেঁচে আছি কোনও উপয় নেই
এ জীবন বড় রহস্যময় ।
====================
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…