অসময়
অচিন্ত্য কবিরাজ
বুঝি কেউই ঠিক সময়ে আসে না
দিনের শেষে লাল রেখা টেনে
পশ্চিমাকাশে সূর্য যখন
বিদায় সংকেত জানিয়েছে
একটু একটু করে আকাশ চরাচর অন্ধকারে…..
আমিও তলিয়ে যাচ্ছি গভীর শীতলতায়।
ঠিক তখন তুমি এলে
তোমার কোমল স্পর্শ নিয়ে,
ভোরের প্রদীপের মতো
শেষবার আমি জ্বলে উঠতে গিয়ে
আবার হারিয়ে যায়
অসীম শীতলতায়।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা