কবিতা : জানিনা কখন মৃত্যু আসে
কবি: জয়ন্ত দেওঘরিয়া
মেঘেরা আকাশের শরীরজুড়ে ঘর বানিয়ে চলে, পৃথিবী তৈরি করে নির্দয় ভূমিকম্পের গর্ভ।
বুক চিরে আলো পেরিয়ে যায় আলোকবর্ষ দূরত্ব হেঁটে— কচ্ছপগতি…
রাক্ষস দন্ত বের করে পাশাপাশি দাঁড়িয়ে থাকে দুটো দেওয়াল; নির্জীব নাকি সজীব?
বারুদ গন্ধে আগুনের বীর্যপাত!
হাঁটু মুড়ে বসে থাকা মাংসাশী মাছি লাশ কাটা ঘরের চৌকাঠ আগলে রাখে।
আমি তফাতের কসাই, ধর্ম ভয় নিম গাছের ডগায় টাঙ্গিয়ে রক্ত মাখি—
জানিনা কখন মৃত্যু আসে বন্য ঘন্টা উপেক্ষা করে।
____________________
জয়ন্ত দেওঘরিয়া
আনারা পুরুলিয়া
পিন ৭২৩১২৬

খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…
The dol festival of Nabadwip, a column by Shyamal Mondal is an wonderful english writing. We as readers need his…
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…