অসুর
🌱 🌱 🌱
প্রশান্ত কুমার মুখার্জি
****************
অসুর নিধন কেমন হল
মনে প্রশ্ন জাগে
চারদিকে যা দেখছি সে তো
আগের মতোই লাগে ।
আমরা দেখি বছর বছর
অসুর নিধন হয়,
একবারে কী অসুর নিধন
মোটেই সম্ভব নয়!
বাপের বাড়ি আসবে তাতে
কে করেছে মানা,
মর্তে না হয় চলেই আসো
থাকতে পার টানা।
আসবে তুমি বছর পরে
ঘুরতে বাপের দোরে,
আধমরা সব অসুর গুলো
জাগবে বছর ধরে।
সেই কারণে বলছি সবাই
মর্ত্যলোকেই থাক,
সত্যি করে অসুর বধো
এই কথাটা রাখো।
****************
অসুর নিধন কেমন হল
মনে প্রশ্ন জাগে
চারদিকে যা দেখছি সে তো
আগের মতোই লাগে ।
আমরা দেখি বছর বছর
অসুর নিধন হয়,
একবারে কী অসুর নিধন
মোটেই সম্ভব নয়!
বাপের বাড়ি আসবে তাতে
কে করেছে মানা,
মর্তে না হয় চলেই আসো
থাকতে পার টানা।
আসবে তুমি বছর পরে
ঘুরতে বাপের দোরে,
আধমরা সব অসুর গুলো
জাগবে বছর ধরে।
সেই কারণে বলছি সবাই
মর্ত্যলোকেই থাক,
সত্যি করে অসুর বধো
এই কথাটা রাখো।

অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা