মাটির ভীষণ জ্বর

হান্নান বিশ্বাস
মাটির ভীষণ জ্বর
গরম বাতাসে দীর্ঘশ্বাস আর মাথা ব্যাথা
কেউ এসে বলল যেন,
‘ওর করনা হতে পারে?’
কিছুদিন আগে
ঠিক এভাবেই এসেছিল সে।
শিখিয়েছিল
জীবন কতটা অসুরক্ষিত
মুখে পট্টি বাঁধার
একটা সুস্পষ্ট নিদান দিয়েছিল
যাতে কারো দ্বারা কেউ সংক্রমিত না হতে পারে
সে তারা বা নক্ষত্র, যেই হোকনা কেন
আমরা বেমালুম ভুলে গেছি
মানুষ সহজে
ভুলতে পারে সবকিছু
পূর্বের বহু ঘটনাই
স্মৃতির আড়ালে কবরস্থ হতে দেখা গেছে
এমনকি তারা বা নক্ষত্র
কেউই এখন আর মুখে পট্টি বাঁধে না
তাই যেন
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
সংক্রমিত, জ্বরাগ্ৰস্ত
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা