কবিতা- স্মৃতির ঘুড়ি দিচ্ছে টান

✍️ সুমিতা চৌধুরী
স্মৃতির ঘুড়ি উড়ছে কতোই আজ
ছেলেবেলার সবুজ আলপথে…
সোঁদা গন্ধে কেবলই পিছুটান,
বৃষ্টি ছাপ মনের গলিপথে।
আকাশটা আজ তারায় তারায় ভরা,
চেনা মুখের সারি যেন তাতে!
ছোটবেলার সেই চেনা কথায়,
মুখের আদল মেলাই কল্পনাতে…
মায়ার বাঁধন যতোই দৃঢ় হয়,
ততোই ব্যথাও বাজে ভীষণভাবে।
মনের সুতোয় টান লাগলে ‘পরে,
অঝোরে বৃষ্টি ঝরে নীরব অনুভবে….
তেমনই আজ জল থইথই উঠোন,
বানভাসী আবারও মনের ঘর-দুয়ার।
ঝড়ের কবলে আমার চিলেকোঠা,
স্মৃতির ঘুড়িতে ফের লাটাইয়ে
র টান দুর্নিবার।।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা