মনের অভিলাষ ✓কিশোর ব্যানার্জ্জী

Spread the love

মনের অভিলাষ

কিশোর ব্যানার্জ্জী

IMG 20251128 WA0042
অভিলাষ তো রয়ে গেছে আমার দেওয়ালে
এত হিজিবিজি কি আর বলব মনের ছবিতে।
তুলি ভুলিয়ে চলে গেছে কোন একজনের রঙ
মনের অভিলাষ য‌দি থাকে ধরে আছে জঙ।
ছিল আমার মনে আমি যদি উড়তে পারি
সাদা মেঘের সাথে গান গাইতে ও সাথে দি।
তাই আমার লেখা দেওয়ালে ছবি আঁকা
কি ভাবে আঁকব ছবি দেওয়াল নেই ফাঁকা।
আমার আকাশ বড় পরিষ্কার খুব সুন্দর
ঐ আকাশে লিখব আমি হবে খুব প্রখর।
আকাশে সুর্যের আলোয় জ্বলজ্বল করবে ভালো
ভোরে উঠে লাল সুর্যের ঠিকরে পড়বে আলো।
সুর্যের গায়ে থাকবে লেখা তখন সুর্যের টিপ লাল
আমরা সকলে ঐ আলোয় আলোকিত দীর্গকাল।
আমার অভিলাষ মনের শব্দে পুরণ হয়ে দেখব
অভিলাষের হিজিবিজি থাকবে না আর এটাই
মনের স্বপ্ন
আমার স্বপ্নের পাখা উড়বে হয়ত আকাশ পানে
উড়তে গেলে আমার লেখা আছে সুর্যের গায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp