14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

আঁধারের প্রথম আলো ✓কিশোর ব্যানার্জী

Spread the love

শিরোনাম: আঁধারের প্রথম আলো

কিশোর ব্যানার্জী

অন্ধকারে ডুবেছিল বাংলা
কুসংস্কারের জলে বাঁধা
চিতার আগুনে পুড়ছে নারী এ কোন ধর্মের ধাঁধা।

সতী দাহের নামে চলছে হত্যা কাঁদছে মানবতা,
তখন‌ই জন্ম নিলে তুমি
হে মানবতার ত্রাতা।

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

তুমি বললে না এটা বেদে কোথাও লেখা নেই
নারী তো মা নারী তো দেবী
তাকে পোড়ানো যায় নাই।

শাস্ত্র ঘেঁটে দেখালে তুমি ধর্মের আসল বাণী
ভন্ড পন্ডিতরা থমকে গেল
শুনে তোমার বাণী।

একা লড়লে সমাজের সাথে একা লড়লে ব্রিটিশের বিরুদ্ধে
ব্যাম্ভ সমাজ গড়ে দিলে এক ঈশ্বরের পথে।

ইংরেজী শিক্ষা আনলেচ তুমি খুলে দিলে ঙ্গ্যানের দ্বার
তুমি প্রথম ভারতীয় গেলে সমুদ্র পাড়।

হে রাজা রামমোহন তুমি শুধু রাজা ন‌ও
তুমি ভোরের সুর্য নতুন যুগের নাও।

তোমার আলোয় আজো আমরা পথ খুঁজে পাই
হে মহামানব তোমার চরণে
প্রণাম জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp