শিরোনাম_অ আ এবং ক খ
কিশোর ব্যানার্জী

আমি লিখি অ আ বলো বলো অ আ
কখ এবার তুমি কি করবে ক খ খেলা।
লেখ এইভাবে ই ঈ ঐ দেখ ঈ ঈগল পাখি
ঐ দেখ নতুন কিছু কত লম্বা আসছে উট পাখি।
তোমাকে যা দেখালাম ঠিক করে লিখবে যেন
ভুল যেন কোথায় না হয় মনে থাকবে কেমন।
অ অ ক খ হয়েছে বেশ ভালোই লিখে যাও
আমি পরে দেখব সেলেট ভাল চক নাও।
দিদিমনি আমার লেখা হয়েছে একবার দেখবে
ঠিক আছে সেলেট নিয়ে চলে এস এখানে।
কবিতা এবং অ আ ই ঈ বল দেখি এবার
ক খ গ ঘ বলতে পারবে তো দেখো একবার।
বাহ ভালোই শিখে গেছ দেখছি নতুন শেখাব
আরো শেখার বাকি আছে লাগবে সময়
ঠিক আছে আজকের মত রাখ সেলেট গুছিয়ে
পরে যেন হারিয়ে না যায় রাখবে মনে করে।
এসো আমার সাথে খেলব তুমি আর আমি
অ আ ক খ এদেরকেও নিতে হবে তোমার আপত্তি।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…