আশিসের কাণ্ড √ অঞ্জলি দে নন্দী, মম

Spread the love

আশিসের কাণ্ড

অঞ্জলি দে নন্দী, মম

শীতের দুপুর। আমরা সকলেই উঠোনে মাদুরে বসে। পাঁচটা কুকুরের বাচ্চা আস্তে আস্তে ঘুরছে। ওদের চোখের ওপরে চামড়া আটকানো। কিউ কিউ … ডাকছে। ওর মা এসে ওদেরকে দুধ খাওয়াচ্ছে। পাড়ার জেঠু একটা বস্তায় তাদেরকে ভরতে আসছে। নিয়ে গিয়ে অনেক দূরে – নদের ওপাড়ে ছেড়ে দিয়ে আসবে। না হলে পাড়ায় এক গাদা কুকুর মিলে পরে চেঁচাবে আর রাতে ঘুমোতে পারা যাবে না। তাই। আশিস কাঁচের গুলি খেলছিল। ছুটে এসে পাঁচটাকেই নিজের কোলে করে তুলে নিয়ে, বুকে চেপে ধরে নিজের বাড়িতে পালালো। জেঠু ডাকল, ও বলল, “আমি পুষবো!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp