কৌশল
———–
বিক্রমজিত ঘোষ

তোমরা আমাকে ভাবতে বলেছো
ভেবে ভেবে আমি সারা হই।
তোমরা আমাকে শিখতে বলেছো,
জীবনের শেষ প্রান্তে এসেও
পৃথিবীর সবকিছুই যায় না শেখা,
যায় না জানা, অনেকটাই থেকে যায় অজানা।
তবু আমরা সকলে সারা জীবন ধরে
শিখে যাই; অভিজ্ঞতা অর্জন করি।
অজানাগুলো জীবনের প্রতি পদে,
আমাদের শেখার ইঙ্গিত দেয়।
আমরা সকলে ভেবে ভেবে সারা হই,
ভাবি, কখন অজানাকে জানবো!
ভাবি, কখন অশিক্ষাকে শিক্ষা রূপে করবো গ্রহণ।
অনেকে অন্তের মতো নাও হতে পারে,
অজানা, অশেখার কবলে কেউ আমরা
পড়তে চাই না –
আমরা চাই শিখতে! চাই অনেককিছুই জানতে।
যাতে আমরা এগিয়ে যেতে পারি জীবনের পথে…….
——————————————————
কবি পরিচিতি: বিক্রমজিত ঘোষ
বিক্রমজিত ঘোষ – সংক্ষিপ্ত জীবনী
জন্ম: ১৯৬৩
শিক্ষা: হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন (মাধ্যমিক), মৌলানা আজাদ কলেজ (উচ্চমাধ্যমিক), নরসিংহ দত্ত কলেজ (স্নাতক)
পেশাগত পরিচয়: স্নাতক বাণিজ্যে
লেখালেখির সূচনা: বিদ্যালয়ের দেওয়াল পত্রিকায় গল্প ও ছড়া
লেখকের প্রকাশিত বইসমূহ
১. বিবেকানন্দের প্রতি সুভাষচন্দ্রের আকর্ষণ
২. দুটি বিভীষিকাময় রাত ও অভিযান
৩. মন ও মনের বিন্যাস
৪. জীবনের প্রথম রোদ্দুর (কবিতা)
৫. মায়ের কোলে (কবিতা)
৬. গল্পের ছলে গল্প
৭. মেঘের কোল থেকে (কবিতা)
৮. গল্পের ক্যানভাস
৯. রাতের স্বপ্ন (কবিতা)
১০. আকাশ যেন কাঁদে (কবিতা)
১১. শুধু তোমার জন্য (প্রবন্ধ)
১২. ছন্দে ছন্দে ছড়া
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা