19/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

শিক্ষক বন্দনা<<সৈয়দ শীষ মুহাম্মদ

Spread the love

শিক্ষক বন্দনা

সৈয়দ শীষ মুহাম্মদ

তুমিই হলে মাস্টার,
শিক্ষা দাতা তুমি,
তুমি ছাড়া সমাজটা
হয় যে মরুভূমি।

রোগ ব্যাধি সেরে যায়
তোমার ছোঁয়ায়,
মরা গাছে ফুল ফোটে
তোমার দয়ায়।

আরও পড়ুন: কবি ও কোকিল ✓এস পি এস শুভ

দশ তুমি, দেশ তুমি,
তুমি পিতা-মাতা,
শিক্ষা তুমি, মুক্তি তুমি,
তুমি শক্তি দাতা।

চন্দ্র তুমি, সূর্য তুমি,
তুমি জ্বালো আলো,
তুমিই আসল নেতা-
যে কর‌ও ভালো।

সমাজ সেবক তুমি,
দিয়ে দিলে সব,
তুমি ছাড়া আর কে বা
এ সেই গৌরব।

যে গৌরবে দেশ দশ
গর্বিত হয়,
তোমায় হৃদয় দিলে
জীবন জয়।

সমাজে কজন বোঝে
তুমি হলে স্টার,
যাকে বলে আমাদের
প্রিয় সে মাস্টার।

 

লেখক

সৈয়দ শীষমহম্মদ

মোট প্রকাশিত লেখা: 3 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp