শরীর ও মুঠোফোন
সুশান্ত সেন
বেজায় রাগ হয়ে গেল
যখন দেখলাম গরম ঠান্ডার
রেষারেষিতে
বেশ সর্দি সর্দি ভাব।
শরীর স্বাস্থ্য দেখব না মুঠোফোন
এই রকম দ্বিধায়
হাতে ধরা লেবু নুন চিনির জল
চলকে পড়ে গেল মাটিতে
বেশ কিছুটা।
সেবক বা সেবিকা
ভ্রুকুটি করলেন
মুঠোফোন সরিয়ে রাখলেন দূরে।
তখন শরীরকে দেখতে পেলাম ।