বাংলা ও বাঙালি
সৈয়দ শীষমহম্মদ

পৃথিবীতে অনন্য উর্বর বঙ্গভূমি,
সেই মায়ের কোলে জন্ম নিয়েছি আমি l
বাংলার রসে রচেছি জীবন গাঁথা,
জগত মাঝে বাঙালি হয়ে তুলি মাথা l
বাংলা জীবনে প্রতিদিনের লড়াই,
তবু সহজ সরল, নেইকো বড়াই l
বাঙালির মনে এক বুক স্বপ্ন, আশা,
তাই বাংলা চাই সবার ভালোবাসা l
বাংলার ছয় ঋতু গায়ে মেখে চলি,
বাংলা মনেতে ভাবি আর কথা বলি l
ভুলে যেও না কেহ, বাংলাকে ভুলনা,
বাংলা বিশ্ববাসীর বাঁচার প্রেরণা l
বাঙালির ভাবনা শ্রেষ্ঠ আজিকে তাই,
বাংলার বাতাসের গর্ব করি ভাই l