IMG 20260212 WA0000

যত্ন :- কবি প্রজ্ঞা পারিজাত

Spread the love

যত্ন :-

কবি প্রজ্ঞা পারিজাত

IMG 20260212 WA0000

ভালোবাসার পরীক্ষা
গভীর যত্নের মধ্যে দিয়ে হয় ,
যার অনুষ্ঠানের শুভ হবে ভেবে সাদা শাড়ি লাল পাড় পরে পুজো দাও ,
সে হয়তো তোমার মর্যাদা বোঝে না বা দিতেই চায় না ।
সে তোমাকে জ্বরের ঘোরে আচ্ছন্ন অবস্থায় একলা ছেড়ে দিতে পারে ,
তার জীবনে তুমি প্রিয়জন হওয়া তো দুরের কথা , প্রয়োজনে প্রিয়জন তুমি ।
আর একজন মানুষ ,
তুমি জ্বরের ঘোরে অবচেতন অবস্থায় থাকলে ,
একলা না ছেড়ে সারা রাত যত্ন করে ,
সারা রাত না ঘুমিয়ে চিন্তা করে ,
কারো তুচ্ছো – তাচ্ছিল্য ব্যবহারে অসুস্থ হয়ে পড়লে
সেই মানুষটা অসহায় অবস্থায় যত্ন করে ,
বেঁচে ওঠার রশদ যোগায় ,
গভীর যত্নের মধ্যে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে ;
শুধু প্রেম দাও – অমৃত চাই না ।।

About the Poetess:

A poetess, story writer, Journalist & researcher Pragya Parijat. Full name, Pragya Parijat Singha Roychowdhury ( Ganguly ) ]। Masters in 2 subjects, History, in 2003 from Calcutta University, and Environmental Science in 2005 from Rabindra Varati Univercity, Kolkata. History Hons from Basanti Devi College, Kolkata, in 2001. From Narendrapur Ramakrishna Mission, in Women’s Empower Development, she got responsibility for teaching spoken English in their branches as well. She worked as a trainer in this purpose.

1 Comment

  1. কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা “যত্ন” প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে।

    কিন্তু কবি প্রথম লাইনে খুব স্বচ্ছ কয়েকটি শব্দের সহায়তায় প্রকাশ করেছেন, ভালোবাসার অস্তিত্বের সত্য।

    আর সেই মোহনিয় পঙতি হল ঃ

    ভালোবাসার পরীক্ষা
    গভীর যত্নের মধ্য দিয়ে হয়।

    তারপর কবিতাটি ধীরে সুস্থে চলতে চেয়েছে নিজস্ব অনুভবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার