14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

তুমি আসবে কবে সই✓সৌমেন্দু লাহিড়ী 

Spread the love

তুমি আসবে কবে সই

               -সৌমেন্দু লাহিড়ী

  IMG 20250303 004528
মরুভূমিতে মরুদ্যান তুমি আমার,
পড়ছে মনে তোমায় আমার বারবার।
তোমার সান্নিধ্য শান্তি আনে মনে অপার,
এরই নাম বলে ‘প্রেম’ এ’সংসার।
তুমি আসবে কবে সই,
আমি ভেবেই আকুল হই,
চিন্তাতে মোর আসছে না ঘুম রাত্রিতে,
হচ্ছে মনে দাঁড়ায় গিয়ে রাস্তাতে।
আসবে কখন আশায় আছি,
বেড়াতে যাব তোমার সাথে ;
ইচ্ছে আছে তেপান্তরের
মাঠ পেরোতে একসাথে।
মনে আশা বাঁধব বাসা
তোমায় নিয়ে সেথা গিয়ে,
সাক্ষী রেখে অগ্নি ঠাকুর
করব তোমায় আমি বিয়ে।
দুইজনাতে একইসাথে
সুখ-দুঃখ করব ভাগ,
মান-অভিমান মিটিয়ে নিয়ে
দূর ভাগাবো রাগানুরাগ।।
সংক্ষিপ্ত কবি পরিচিতি :
****************

সংক্ষিপ্ত কবি পরিচিতি

সৌমেন্দু লাহিড়ীর জন্ম ৬ আগষ্ট ১৯৬৮ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের  মুর্শিদাবাদ জেলার বহরমপুরে।
পিতা – অমলেন্দু লাহিড়ী।
নিউইয়র্ক, সিঙ্গাপুর, লন্ডন যুক্তরাজ্য, ফ্রান্স বিশেষত ভারতের কলকাতা থেকে প্রকাশিত “আনন্দবাজার’,
“দৈনিক স্টেটসম্যান”, “পুবের  কলম”, “আপনজন”, “দিনদর্পণ”, “নতুন গতি” ইত্যাদি এবং বাংলাদেশের প্রথম সারির  জাতীয় দৈনিক  যেমন “প্রথম আলো”, “করতোয়া”,  “ভোরের দর্পণ”, “মুক্ত খবর”,  “নয়া দিগন্ত” সহ আঞ্চলিক প্রায় ১০০ দৈনিক সংবাদপত্রগুলিতে  তাঁর কবিতা বা তাঁর কর্মকান্ড অথবা তাঁর সম্পর্কে  আর্টিকেল একাধিকবার প্রকাশিত হয়েছে। তাঁর একক কাব্যগ্রন্থগুলি হল ‘সনম’, ‘রামধনু’, ‘পৃথ্বী পদ্যময়’, ‘মনের কথা’, ‘উপলব্ধি’, ‘রঙবেরঙ’, ‘কাব্যবিতান’।  তাঁর সম্পাদিত কাব্যগ্রন্থ ‘আত্মোপলব্ধি’ ও ‘অনুধ্যায়’।
ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলায় “প্রথম অরঙ্গাবাদ বইমেলা-২০২১” – এর উদ্বোধক এই কবি তাঁর জীবনে এযাবৎকাল কিছু সরকারী এবং বেসরকারী সম্মান লাভ করেছেন।।
আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

1 Comment

  1. কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp