বাধা দেব না
স্বপ্না মজুমদার
যদি না, আমায় মনে পড়ে প্রিয় যদি না, ডাকতে চাও, সেই আদুরে ডাক নামে বেশ তো, চলে যেও সোজা পথ ধরে বাধা দেব না—— আমিও বাঁধন মুক্ত হবো, উড়ে যাব ওই নীল আকাশে, ঠিকানা না রেখে! অন্তরের মহাকাশে যদি শূণ্যতা জাগে যদি ভুলতে না পারি কখনো তোমায়, থেকো হৃদয়ের গভীরে——
যবনিকা ফেলবো না নিজের থেকে।।