অলস বিকেল
বাণীব্রত
নিকানো উঠোন,
আলতা রাঙা পায়ের ছাপ,
বিদায় বেলায়।
দূরে চিলেদের চিল চিৎকার
যে ঘর ছিলো ভালোবাসায় মোড়া
সময়ের ভ্রুকুটিতে সে আজ সর্বহারা।
যাওয়া আসার মিথ্যে হিসেব কষা
খেরোর খাতায়,
ছেড়ে যাওয়ার বাহানায়
ব্যস্ত অলস বিকেল
ক্লান্ত রবির লাল আভায়
বিদায়ের চিঠির লেখা।
নীল হয়ে আসা কথারা
আটকে রইলো ঠোঁটের প্রান্তরে
ক্যানভাসের বুকে এলোপাথাড়ি তুলির আঁচড়
অবুঝ মনের খামখেয়ালীপনা
খেলা করে সম্পর্কের গাঁটছড়ায়
ভালোবাসার আলগা বাঁধনে।
Leave a Reply