ছেঁড়া তমসুকের রুবাইয়াত
✍️অংশু মণ্ডল✍️
***********
ফসল আর সফল এর জীনবিন্যাস
নির্ণয় করতে করতে
অক্ষর বিন্যাসের চতুরতায়
গজিয়ে উঠছে এক ধরনের গনমিথ ।
কুলদেবতার কসাইখানায়
বর্ণ আর বর্গের জিনোম সিকোয়েন্সে
মানুষ আজ কবরস্থ ।
মানবতার সাথে মানুষের সম্পর্ক কী ,
তা’ জানতে
কোন জীন ট্রেসিং এর প্রয়োজন হয় না ;
তবু, বারবার সার্জিক্যাল স্ট্রাইকের বিনোদন
পূর্ণ হচ্ছে না-অস্তিত্বের আধার ;
হিংস্রতার জেমোলজিতে
অঙ্কুরিত রণহুঙ্কারের ইতিহাস ;
ছেঁড়া তমসুকের রুবাইয়াতে উদ্ভাসিত
আনুগত্যের কবন্ধ কারাগার ;
আর এভাবেই
আমরা আমাদের মুহূর্তগুলোকে
উজ্জ্বল করতে চাইছি
আমাদের অধিসত্তায় ;
ফসল আর সফল এর জেনেটিক্সে
আচ্ছন্ন স্বপ্নের বিকল্প শব্দ সন্ধানে।
………………………..
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…