16/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

ওদের কথা ✓ভুবন বন্দোপাধ্যায়

Spread the love
8554d screenshot 20200806 223743

🌱ওদের কথা🌱

✍️ভুবন বন্দ্যোপাধ্যায়✍️

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

 

এই মেয়ে তোর দাম কত

বলেন বাবু শেঠ,

বলল মেয়ে হামাদের কি

আছে কুনু রেট ।

 

তুদের পারা ধুনী লুকেই

চিবাই খায় দেহ,

লুকের কাছে ভদ্দ সাজিস

জানেই নাতো কেহ ।

 

হামরা অতি গুরিব বটে

পিটের লাগি তাই,

মিঠে কুথায় অল্প টাকায়

রাজি হুয়েই যাই ।

 

জানি তুদের সুন্দরী বউ

লা থাকা লয় ঘরে,

তুবেই কিনে চুরের পারা

আসিস ইমন করে ?

 

আসিস রুজ মুদের ঘরে

মুলের মদ খাস,

লিতুই লতুন ছুকরি মেয়ে

কাছে পেতেই চাস !

 

ইমনি তুদের সুভাব কিনে

বলনা বাবু মুরে,

গুরিব করে রাখিস বটে

মুজা লুটার তরে ।

 

দ্যাখনা তুর ঘরেই আছে

হামার পারা মেয়ে,

তাকে তুই কিনতে  পারিস

লগদ টাকা দিয়ে ?

 

বুলে দিলম আজকে তুকে

আসিস নাকো মুটে,

আসবি যদি ভাংবো হাঁড়ি

ইবার হামি হাটে ।

 

ভদ্দ সিজেই আছিস তুই

ভদ্দ হুয়ে থাক,

গুরিব ঘরে মেয়েগুলান

গতর খিটে খাক ।

 

যা চুলে যা এখান থিকে

বড়ো লুকের ব্যাটা

লয়তো ইবার  তুর লগে

ধরবো মুড়ো ঝাঁটা ।

_________

লেখক

ভুবন বন্দোপাধ্যায়

মোট প্রকাশিত লেখা: 12 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp