ঋতুরাজ
ভুবন বন্দ্যোপাধ্যায়
অবশেষে ধরা পরে
এল ঋতুরাজ,
নানা ফুলে চারিদিক
ভরে গেল আজ ।
আরও পড়ুন: সময়ই আসল চোর ! ✓অনিতা ঘুকু
দখিণ বাতাস বয়
আমের মুকুল,
লজ্জায় রাঙা হয়
পলাশ শিমুল ।
কিচিমিচি করে ওই
পাখি সব বনে,
কোথা পেল ওরা সব
এত খুশি মনে ?
রঙ মেখে প্রজাপতি
আসে আর যায়,
গুন গুন করে অলি
কত গান গায় ।
মন বলে যাও ছুটে
প্রকৃতি যে ডাকে,
এমন দিনে কি আর
কেউ ঘরে থাকে ?
______
লেখক
মোট প্রকাশিত লেখা: 12
লেখকের আরো লেখা পড়ুন →
ভুবন বন্দোপাধ্যায়
ভুবন বন্দ্যোপাধ্যায় (ভুবন দা) হলেন একজন সমসাময়িক ভারতীয় বাঙালি কবি ও সাহিত্যকর্মী, যাঁর বিভিন্ন কবিতা ও লেখা বিভিন্ন সাহিত্যপত্র এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত ও পঠিত হয়। তিনি অনলাইন কাব্যপট পত্রিকার একজন নিয়মিত ছড়াকার।
আরও পড়ুন: সময়ই আসল চোর ! ✓অনিতা ঘুকু
ভুবন বন্দোপাধ্যায়-এর আরও লেখা
06/12/2023
গুচ্ছ কবিতা ✓ ভুবন বন্দোপাধ্যায়
20/11/2022
দুটি কবিতা ✓ভুবন বন্দোপাধ্যায়
07/11/2020
তিনটি ছড়া ✓ভুবন বন্দোপাধ্যায়
06/08/2020
ওদের কথা ✓ভুবন বন্দোপাধ্যায়
26/07/2020
ভালো হয়ে থাকো ✓ভুবন বন্দোপাধ্যায়
28/05/2020
ভাত ✓ভুবন বন্দোপাধ্যায়
01/05/2020