IMG 20250724 154019

আমরা বাঁশ << সেখ আব্দুল মান্নান

Spread the love

আমরা বাঁশ

সেখ আব্দুল মান্নান

তোমরা সদর্পে করছ বিরাজ মুম্বাইয়ের বুকে

উদ্বাহু হয়ে দিচ্ছো জানান রয়েছো মহাসুখে,

তলার পর তলা উঠছো উপরে গগনচুম্বী হয়ে

তোমাদেরই বজ্রভার বসমাতা চলেছে বয়ে।

একবারও কি পড়ে মনে তোমরা বিকলাঙ্গ

আমাদের কাঠামোয় তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ?

খিলানের পর খিলানে দাঁড়িয়ে অস্থি পিঞ্জরে

আমরা ছাড়া তোমরা নিমেষেই পড়তে ঝরে।

সন্ধ্যে নামলে খোপে খোপে জ্বলে বিজলি বাতি

সার্শিতে উঁকি দিয়ে‌ মানুষ করে মাতামাতি,

দেখো তোমাদের পদতলে হাজার বস্তিবাসী

টিন আর তিরপলে তারা রয়েছে দারুণ খুশি!

আমাদের পাঁজরে গড়া তাদের সুখি আস্তানা

নেই কোনো ভেদাভেদ নেই কোনো হারমানা,

আমাদের সমাদরে তাদের নেই কোনো দ্বিধা

শাকভাত যাপনে তারা একেবারেই সিধা।

বাঁশ ছাড়া জীবনে তোমাদের কী আছে মূল্য

তবুও কংক্রিটের গৌরবে তোমরা কর কেন তুল্য,

নিষ্প্রাণ হয়েও ভাবো দুরন্ত প্রাণের আধার

তোমাদের ফাঁপা আওয়াজ কি নয় অনর্থক অসার?

জন্মের উৎসবে ম্যারাপের কাঠামোয় আমাদের চাই

মৃত্যু শোকের বিষাদ বেদির আমরাই বাঁধি ঠাঁই,

মরনের পরে কারো দেহ শশ্মানে আমরা পোড়াই

কারো বা দেহ কাফনে ঢেকে শান্ত গোড়ে শোয়াই।

আমাদের নাম বাঁশ হলেও কাউকে দিইনা বাঁশ

শয়নে স্বপনে জাগরণে আমরাই বাঁচার শ্বাস,

অযথা আর গর্ব কোরো না গগনচুম্বী তোমরা

সুখে দুঃখে বন্ধু জেনো এই বাঁশই আমরা।

_____________

IMG 20260615 000656

গোবিন্দ মোদক

Spread the love

কবি ও প্রাবন্ধিক

লেখকের প্রোফাইলে দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493