অনন্ত অবধি ডানা – গোলাম রসুল

Spread the love

অনন্ত অবধি  ডানা

গোলাম রসুল

পাহাড়ে টাঙানো একটি শহর
পাখিরা উড়ছে
আর আমি নৃশংসতা দেখছিলাম

নদী একটি মাতাল গায়কের সুরের মতো বয়ে  যাচ্ছে
আমাকে ছেঁদা করে নিয়ে

ছদ্মবেশে সময়

সূর্যের চারদিকে আকাশ কিছুটা থেঁতো করা
জাহাজের উঠোনে উদ্ভিদের পাতার মতো আমাদের গার্হস্থ্য ভালোবাসা

হাতের অনুভূতি দিয়ে অনন্ত অবধি  ডানা

রূপান্তরিত আমরা ভেসে যাচ্ছি
         _____________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493