স্বাধীনতার কাব্য
দুর্বাসা __-_
১৫_০৮,_২৪
স্বাধীনতা কি পৃথিবী দেখুক,
এই ভারতের কাছে।
কত রাজ্য ধর্ম মত রাজনীতি,
মিলে মিশে আছে।
স্বাধীনতা নয় আপন খেয়াল,
যা খুশি তাই করব।
স্বাধীনতা মানে মিলে মিশে,
ভালোবাসার গর্ব।
স্বাধীনতায় দেশ সবার ওপরে,
ধর্ম হচ্ছে বেশ।
স্বাধীনতা হচ্ছে সকল অস্তিত্ব,
বেঁচে থাকার রেশ।
স্বাধীনতা আছে এই ভারতে,
সকল মানুষ সমান।
স্বাধীনতা সব কিছুর ঊর্ধ্বে,
বেঁচে থাকার গান।
স্বাধীন মানুষ একবারই হয়,
রক্ষায় সর্বক্ষণ।
স্বাধীনতা নয় উচ্ছৃঙ্খলতায়,
জানে বিচক্ষণ।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।