শিলালিপি
বিকাশ দাশ
গভীর সমুদ্রে যে মুখ একবার ডুবে যায়
সে মুখ তুলে আনা সহজ কর্ম নয়।
তবু জেগে থাকে —
উঠোন জুড়ে স্যাঁতাপড়া দাগ, আর–
অস্পষ্ট শিলালিপি ঘরময়।
এখনও দু-চোখে লগ্ন হয়ে আছে
সেই সব ছবি অজন্তার
তাই, তুমি হলে নীল নির্জনের একলা বাতিঘর
আমি শুধু অনন্ত রবিবার ।
এখনও বিষাদের ঘরে নোনা মাটি
সেই মাটি জুড়ে তক্ষকের ঘর — মন্দ অসুখ ,
ভেঙে যাই নিয়ত শব্দ নিয়ম
ভেঙে পাই তোমার অক্ষত মুখ।
তুমি তো জানো মৃত্তিকা —
না ভেঙে — ভেঙে যাওয়া
আমার পুরানো অসুখ।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…