সে এক নতুন বর্ষ
সায়ন্তনি সিনহা
নতুন বর্ষ আসে।
স্ক্রিন জ্বলে ওঠে।
পুরোনো বছর মিউট হয়ে যায়।
ঘড়ি টিক টিক করে না এখন আর।
সব কিছু আপডেট হয় একসাথে।
মানুষ ব্যস্ত।
অনুভূতি স্লো নেটওয়ার্কে।
শহরটা আলোয় ভরা,
তবু ভেতরে একটু শূন্যতা।
মেসেজ আসে।
কিন্তু কথা হারিয়ে যায়।
চাঁদও যেন ফিল্টার পরে।
রাতটা একটু নীল।
স্বপ্নগুলো বাফারিংয়ে আটকে।
তবু কোথাও একটা শুরু হয়।
নীরবে।
ধীরে।
সে এক নতুন বর্ষ।

অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা