লড়াই
******
(হাসির অণুগল্প😅😅😅)
রাজকুমার সরকার/ ঝাড়খন্ড
—————————————-
ভবতোষের স্বভাবটি একদম লড়াকু গোছের। একটু ঝগড়াঝাটি না করলে তাঁর ফাঁকা ফাঁকা লাগে।মনে হয় দিনটিই বেকার হয়ে গেল।লড়াই মানে মুখে মুখে বাকযুদ্ধ তা নয় ; একেবারেই হাতাহাতি, পাটসাপাটসি যাকে বলে জবড়াজবড়ি ; না হলে লড়াই এর মজা কোথায় ?
সেদিন হঠাৎ রেগে ইঁড়কে এসেছিল মহিপালকে মারার জন্য ……
মহিপাল উপস্থিত বুদ্ধি এপ্লাই করেছে সঙ্গে সঙ্গেই।
সে ভবতোষকে বলে- আই ব্যাটা, চলে আই ….আই আই …….
আমি তো এখন করোনা পজিটিভ।
নিমেষেই ভবতোষের গরমী ফুস্ ………
বি : দ্র : – অণুগল্পটিতে কিছু আঞ্চলিক শব্দের ব্যবহার করলাম – রাজকুমার সরকার।

অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা