মিলন মেলায়
বিশ্বনাথ সাহা
আর পারি না থাকতে বসে
একা ঘরের কোণে
মন যে আমার হাঁপিয়ে ওঠে
বদ্ধ বাতায়নে।
গলা খুস খুস সর্দি কাশি
বিষম জ্বালা এ কী!
মাঘের শীতে ধরলে গলা
ছাড়ছে না যে দেখি!
মন যে আমার ছুটে বেড়ায়
সকল বাধা কাটায়
রোদের আলো মাখলে গায়ে
আর শীত লাগে না ভাই।
ভাবছি বসে এবার মনে
মনের লাগাম কষে
ছুটবো আমি পাহাড় বনে
থাকবো নাকো বসে।
ইচ্ছে করে সবার সাথে
করবো এবার দেখা
মিলন মেলায় মিলবো এবার
থাকবো না আর একা।
© বর্ধমান/ ১১ মাঘ ১৪৩১
25 January 2025
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]