ভোট দেব তো
-শ্যামল মণ্ডল
ভোট বাজারে নয় ঝামেলা,
শান্তি’তে ভোট দাও,
ভোট দেব কোন প্রার্থী’কে তা
শুনতে কি আর চাও ?
বলব না আমি বলব না
এখন তুমি যাও।
কোন নেতা যে মনের কোঠায়
কোন সে নেতার দম!
ভোটটা দেব বুঝে শুনে
সময় দেব কম।
পাঁচটা বছর কে চালাবে
আমাদের সরকার!
আজকে আমি এই সুযোগের
করব ব্যবহার।
জাত দেখে তো ভোট দেব না
চরিত্র চাই সৎ
তাকেই আমার ভোটটি দেব
ব্যক্তিগত মত।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা