ভাঙা কাঁচ; উত্তর নেই
নানক নাথ
চলো একবার নিজেকে
আয়নায় দেখি,
প্রতিদিন চোখে মুখে
মাকড়সার জাল ছিঁড়ে বেরোতে হয় আমাকে।
কাদাজল ডিঙিয়ে হাওয়াই চটি এগিয়ে যায় বিপন্নতা নিয়ে,
অন্ধগলির খোঁজে।
ফুলের গন্ধের চাইতে কষা মাংসের গন্ধ নাকে বেশি ভাল লাগে।
নিষিদ্ধ পল্লীতে তারারা জেগে থাকে।
আয়না মুখ ফিরিয়ে নেয়।
চোখের পারদ কম।
মেয়ের দল কানের কাছে এসে বলে
চোখ তো নয়— যেন জল ভরা ঘট।
আমি গাছতলায় দাঁড়িয়ে
কখন আবার ঝড় উঠবে—
চোখের সামনে দেখব বিজলিবাতির
আলো জ্বলছে আর নিভছে।
—
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।