বিবেকানন্দের প্রতি – সাথী মন্ডল (বারিক)

Spread the love

বিবেকানন্দের প্রতি
সাথী মন্ডল (বারিক)

বিবেকের জন্ম হয়ে বোধহয়
মৃত্যুও হয়ে গেছে
তাই এখনকার আনন্দটাও ফ্যাকাশে হয়ে গেছে।
এখন কোনো মানুষ মানুষের জন্যে ভাবে না,
ভাবে স্বার্থ
বোঝে অর্থ;
যেখানে মানবিকতা নেই।
সেই অত্যাচারই ক্রমশ মানুষকে বিদ্ধস্ত করে তুলেছে
পাশবিকতা তো অসভ্য পশুর মতোই,
তবু ভাবতে অবাক লাগে
পশুরাও জাতের মান রাখে
যেখানে মানুষ
অধম !
ভাইয়ে ভাইকে খুন করে,
পিতা পুত্রকে খুন করে,
তাদের বিবেক
দুয়ারে কড়া নাড়ে না।
চু্রি, ডাকাতি, রাহাজানি করার  পরেও
দিব্যি থাকে বেশ;
বিবেক সত্যি কথা বলে না।
বিবেক সবার থাকে
কিন্তু
কেউ নিজেকে বিবেচনা করে না।
বিবেকানন্দ  তুমি, তুমি অমর।
কিন্তু এই সমাজে লোক দেখানো ছাড়া
কেউই তোমার কথা,বাণী স্মরণ করে-
তাদের বিবেককে উজ্জীবিত করে না;
সমাজের কিছু মানুষ-
ক্যালেন্ডারের তারিখ দেখে আর
বিবেককে টুপি পড়িয়ে ভাবে
এই তো আমিও বীর বাহাদুর;
কেউ তোমার পথ স্মরণ করে না।
এই বিদ্বেষ ভরা  দেশে
হে বীর বিবেকানন্দ তুমি না হয়
মানুষের বিবেকে ফিরে এসো।

কাব্যপট পত্রিকা

লেখকের সব লেখা →

1 Comment

  1. বিবেকানদের প্রতি — কবিতায় সাথী মন্ডল (বারিক ) একটা মুক্ত ভাবনার সাহসী পথে হেঁটেছেন, কবিতার প্রকাশ ভঙ্গীও মনোরম, তাঁর লেখা বিচিত্র পথে ও শৈলীতে আরো চাই, নিয়মিত চাই, তিনি আত্ম বিশ্বাসী এক কবি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp