screenshot 20210408 235704

বাদল ধারায় সুদিন : বিশ্বনাথ সাহা

Spread the love

বাদল ধারায় সুদিন

বিশ্বনাথ সাহা

 

বৃষ্টিহীন আজ আষাঢ়ের দিন

আর কি লাগে ভালো

সারা দিনই বৈশাখী রোদ

রাতে চাঁদের আলো।

 

ভাবছে চাষী কেমন করে

সে করবে জমি চাষ

চাষ না হলে খাবে কী সে

আর সবাই বারো মাস।

 

বর্ষার জলেই সকল চাষী

চাষ করে আনন্দে

পরিশ্রমে ফসল ফলায়

জীবন চলে ছন্দে।

 

এই আষাঢ়েই কত যে ফল

আম জাম কাঁঠাল পাকে

সারা দিনই বৃষ্টি পড়ে

মেঘলা আকাশ থাকে।

 

চাই না গো আর আগুন ঝরা

এমন বৈশাখী দিন

আষাঢ় আসুক ঝম ঝমিয়ে

বাদল ধারায় সুদিন।

 

© বর্ধমান/৬ আষাঢ় ১৪৩১

  22 June 2024

 

পাঠক গণ এর উদ্দেশ্যে:

পত্রিকার স্বার্থে লেখা পছন্দ হলে কমেন্ট ও শেয়ার করতে অনুরোধ করছি। আপনিও লেখা পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়:

kabyapot@gmail.com 

WhatsApp: 8100481677

 

2f31cd63f4bab115a37cca4e6187c14ad25dd378f0fea54ce9665cdbe62eb032?s=90&d=mm&r=g

kabyapot

মোট লেখা : 590

লেখকের সব লেখা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493