পরশমনি
গৌতম সমাজদার
যেদিন আমার শবদেহের অন্তর্জলি,
পাশে দাঁড়িয়ে একবারও ভাববে না,
তোমার ভালবাসার বাগানে ঢুকে কিভাবে
মুড়িয়ে দিয়েছিলাম সজনে ডাঁটা ?
একবারও মনে পড়বে না
বারেবারে ব্রাত্যজনে পরিনত
করেছো আমায় স্নিগ্ধ দৃষ্টি তে!
কতবার ভুল বুঝেছো আমায়!
তোমার ওটা ভালবাসা ছিলনা
ছিল খানিক মোহ বলয়,
আমার শরীর টার দিকে তাকিয়ে
আফশোষ হবেনা? কতবার আঁকতে চেয়েছি
তোমার হাতের নিখুঁত আল্পনায়!
আজ ওরা খোলা আকাশের নীচে,
কি ভাবে ঘি-চন্দন মাখাচ্ছে আমায়।
আমার চোখদুটোয় তাকিয়ে
একবারও ভাববে না কত কিছু দেওয়ার ছিল তোমার ?
তুমি তো বারেবারে বলতে রিক্ত তুমি!
আমার বোঝানো কথা, ভালবাসা ফুরায় না,
ওটা ত্রিবেনীর ফল্গুধারা,
একটু একটু করে মেনে নিচ্ছিলে-
আজ আর সম্পুর্ন মানা, গানের ওপারে।
তোমাকে ভাবতে ভাবতেই আগুনের
স্পর্শে আমি আবার পবিত্র হবো।
প্রস্তুত আমি হারিয়ে যেতে তোমার ভালবাসায় ********
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…