নিষ্ক্রিয় ফলাফল – সুব্রত মিত্র

Spread the love


নিষ্ক্রিয় ফলাফল
সুব্রত মিত্র

অমরত্বের কথা ভেবে পালানোর কথা ভাবি
ভেবে চলি অনাবিল আনন্দের প্রদীপ্ত ছবি খানি ছুটে যেতে হবে,আবার যেতে হবে না;
হই আনন্দিত বা হই যতই অভিমানী।

সমুদ্র মন্থনে ভোরেদের ঢেউয়ে ভাসা পাখির ঠোঁটের খড়কুটো হবো
অশ্বত্থ গাছের পাতাখানি ঝরে যাবে আজ
মিটে যায় যদি আজ আমাদের সকল কাজ,
হাওয়ারা আর কথা শুনবেনা
আর কথা বলবেনা রোদ আর মরীচিকা,
মসৃন তৈলাক্ত রোদের শরীরে বনলতার মুখখানি ভেসে আসে;
ভেসে আসে তার গালের কালো তিল ।

সনাক্ত শৈশব প্রদীপ হয়ে জ্বলে
আত্মহারার মাঝে বিষাদের সুর ভ্রমণ;
তোমার যে সেই আমি
নই আজ একটুও দামি,
শুষ্ক আবহের মাঝে আমি যেন একটা মরা গাছ
তোমার প্রত্যাশার কাছে এই সরল সন্ধিক্ষণ এক নিষ্ক্রিয় ফলাফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493